ঢাকা: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Follow :

31°C
ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

অপরাধী শনাক্ত হবে মুহূর্তেই, নওগাঁয় এআই নজরদারি চালু

নওগাঁ শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংযুক্ত ক্যামেরার আওতায় এনে ডিজিটাল নজরদারি ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে জেলা পুলিশ কার্যালয়ে উদ্বোধন করা হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সার্ভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’। শনিবার বিকেল সাড়ে ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবটির উদ্বোধন করেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু।

উদ্বোধনের পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সূধী সমাবেশে প্রধান অতিথির পাশাপাশি রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামসহ স্থানীয় জেলা বিএনপির নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

জেলা পুলিশ আলোজিত সূধী সমাবেশে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে স্থাপন করা ক্যামেরাগুলো কেন্দ্রীয় মনিটরিং ব্যবস্থার মাধ্যমে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে। ক্যামেরাগুলোতে এআইভিত্তিক ফেস ডিটেকশন ও রিকগনিশন প্রযুক্তি রয়েছে। এর মাধ্যমে সন্দেহজনক ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিক সতর্কবার্তা দেওয়ার পাশাপাশি তাদের তথ্য ‘ওয়ার্নিং লিস্টে’ সংরক্ষণ করা যাবে। এ ছাড়া এসব ক্যামেরায় যানবাহনের নম্বরপ্লেট শনাক্ত ও তথ্য সংরক্ষণ, চুরি যাওয়া বা সন্দেহভাজন যানবাহন শনাক্ত ও অনুসরণ এবং রিয়েল-টাইম ডেটাবেজের সঙ্গে তথ্য সমন্বয়ের সুবিধা থাকবে বলে জানিয়েছে পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে শহরের গুরুত্বপূর্ণ ৬৪টি পয়েন্টে ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে অপরাধীদের দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। পর্যায়ক্রমে শহরের আরও বিভিন্ন এলাকায় ক্যামেরা স্থাপন করা হবে।

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ বলেন, রাজশাহী বিভাগে প্রথম কোনো জেলা শহর হিসেবে নওগাঁ এআই ক্যামেরার আওতায় এসেছে। প্রযুক্তির উন্নয়নকে কাজে লাগিয়ে আধুনিক পদ্ধতিতে অপরাধ দমনে কাজ করতে চায় পুলিশ। থানায় আসা সেবা গ্রহীতাদের সঙ্গে কর্মকর্তাদের ভালো আচরন করার অনুরোধ জানান তিনি।

নওগাঁ-০৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, পুলিশের ভাবমূর্তি ফেরাতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। এখন থেকে পুরো শহর ক্যামেরার আওতায় থাকবে। অপরাধ দমনের পাশাপাশি শহরের ট্রাফিক নিয়ন্ত্রণেও এসব ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পুলিশের এ উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে এ প্রকল্পে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

শেয়ার:

জনপ্রিয় ক্যাটাগরি

জনপ্রিয় সংবাদ